ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

৫ ঘণ্টায় পাওয়া যাবে পাসপোর্ট! 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬, ৪ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

এবার রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে ৫ ঘণ্টায় মিলবে পাসপোর্ট। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় দুপুর ১২টার মধ্যে এর আবেদন করলে বিকেল ৫টার মধ্যে দেয়া হবে নতুন পাসপোর্ট। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শিহাব উদ্দিন খান নিউজওয়ান২৪-কে এমনটাই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪-৬ অক্টোবর উন্নয়ন মেলায় আমাদের স্টলে রি-ইস্যু এক্সপ্রেস ডেলিভারির (ফি ৬,৯০০ টাকা ভ্যাটসহ) জন্য যারা আবেদন করবেন, শুধু মাত্র তারাই ১ দিনে পাসপোর্ট পাবেন। যাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না শুধু মাত্র তাদের ক্ষেত্রে এই সেবাটি প্রযোজ্য হবে। 

এদিকে পাসপোর্ট অফিস সূত্র জানায়, আগামী ৪ থেকে ৬ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন দিনব্যাপী উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ স্লোগানে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে উন্নয়ন মেলাটির উদ্বোধন করবেন।

মেলায় ইমিগ্রেশন ও পাসপার্ট অফিসের জন্য বরাদ্দ স্টল ১৮৭ থেকে ১৮৯। সেখানে থেকেই মুলত এই ধরণের বিভিন্ন সেবা দেয়া হবে। 

তাদের কাছ থেকে যেসব সেবাগুলো পাওয়া যাবে, তা হলো- পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি দেয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ প্রভৃতি।

নিউজওয়ান২৪/জেডএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত